মাশরাফী-মাহমুদউল্লাহর সর্বোচ্চ পারিশ্রমিক

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫২ এএম

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন মাশরাফী বিন মোর্ত্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদ। সর্বোচ্চ ৩৫ লাখ টাকা করে পাবেন এ দুই ক্রিকেটার। এবার আইকন ক্যাটাগরি না থাকলেও আছে ‘এ’ প্লাস ক্যাটাগরি। সেই ক্যাটাগরিতে রাখা হয়েছে জাতীয় দলের নয় ক্রিকেটারকে। ‘এ’ প্লাস ক্যাটাগরির খেলোয়াড়দের পারিশ্রমিক ধরা হয়েছে ২৫ থেকে ৩৫ লাখ টাকা।
এবার মোট সাতটি ক্যাটাগরিতে পারিশ্রমিক ঠিক করা হয়েছে। ‘এ প্লাস’ ছাড়াও ‘এ’ গ্রেড ২০-২৫ লাখ, ‘বি’ প্লাস ১৫-১৯ লাখ, বি ক্যাটাগরি ১২-১৪ লাখ, ‘সি’ প্লাসে ৮ লাখ, ‘সি’ গ্রেডে ৫ লাখ এবং ডি ক্যাটাগরির পারিশ্রমিক ধরা হয়েছে ২-৪ লাখ টাকা। গতবারের চ্যাম্পিয়ন আবাহনী মাশরাফীর সঙ্গে ধরে রেখেছে মোসাদ্দেক হোসেন সৈকত ও নাজমুল হোসেন শান্তকে। মুশফিক, তামিম ও সাকিব আগেই ডিপিএল থেকে বিশ্রাম চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে চিঠিও দিয়েছেন তারা। ১২টি দলের মধ্যে ১০টি দল রিটেইন করা ক্রিকেটারদের তালিকা জমা দিয়েছে। আজ ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত