বস্তিতে আগুনে একই পরিবারের চারজনসহ নিহত ৮

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১০ এএম

চট্টগ্রামের চাক্তাই বেড়ামার্কেট বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারে চারজনসহ আটজনের মৃত্যু হয়েছে। রোববার ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রহিমা (৬০), বাবু (৮), নাসিমা (১৬), নার্গিস (১৩), হাসিনা (৩৫), আয়েশা (৩৭), সোহাগ (৮) ও অজ্ঞাত পরিচয় একজন।

এদের মধ্যে রহিমা, বাবু, নাসিমা ও নার্গিস একই পরিবারের বলে নিশ্চিত করেছেন চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন।

তিনি দেশ রূপান্তরকে বলেন, রোববার ভোররাত সাড়ে ৩টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে লামাবাজার, নন্দনকানন, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১০টি গাড়ির গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার কারণ তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির বিস্তারিত পরে জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত