খুলনায় মাছের ঘেরের মাটি কাটার সময় ৩২টি গ্রেনেড পাওয়া গেছে। রোববার সকাল ১০টার দিকে পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের মাছের ঘেরে মাটি কাটার সময় শ্রমিকরা এ গ্রেনেডগুলো দেখতে পান।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল শেখ জানান, লষ্কর ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের আবুল কালামের ঘেরের বেড়িবাঁধের মাটি কাটার সময় সেখানে ৩২টি গ্রেনেড দেখা যায়।
এলাকাবাসী গ্রেনেডগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডগুলো দেখে তা উদ্ধারের জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময়ে এখানে পুঁতে রাখা হয়েছিল।
