রাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে তিনজন নিহতের তদন্ত ও বিচার দাবি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৩ পিএম

ঠাকুরগাঁওয়ে বিজিবির সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে গুলিতে তিনজন নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। গতকাল রবিবার কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ঠাকুরগাঁও জেলা সমিতির ব্যানারে এক মানববন্ধনে তারা পাঁচ দফা দাবি জানান।

অন্য দাবিগুলো হচ্ছে, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করা, সীমান্তে চোরাচালান বন্ধে পদক্ষেপ নেওয়া, সীমান্ত এলাকায় বিজিবি ও এলাকাবাসীর সহাবস্থান নিশ্চিত করা এবং গ্রামবাসীদের বিরুদ্ধে বিজিবির মামলা প্রত্যাহার করা।

জেলা সমিতির সাধারণ সম্পাদক মাহাবুব আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, ‘সীমান্তে যারা রক্ষক তারাই এখন ভক্ষকের ভূমিকা পালন করছে। নির্বিচারে দেশের মানুষকে গুলি করছে। এ ঘটনায় বিজিবি জীবনরক্ষায় গুলির দাবি করলেও কয়েকটি ভিডিওতে দেখা গেছে, সাধারণ মানুষ বিজিবির দিকে একটি ইটের টুকরাও ছোড়েনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত