বার্সায় অভিষেকের রাতে বোয়াটেংয়ের ঘরে ডাকাতি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪০ এএম

স্বপ্নের ক্লাব বার্সেলোনায় অভিষেক! প্রিন্স-কেভিন বোয়াটেং এই শিহরণে বেশিক্ষণ আচ্ছন্ন থাকতে পারলেন না। ম্যাচ শেষে ঘরে ফিরে দেখেন, ডাকাতরা সর্বনাশ করে গেছে!

বোয়াটেং বার্সায় খেলতে এসেছেন ইতালিয়ান ক্লাব সাস্সুয়োলো থেকে, ধারে। চলতি মৌসুমের শেষ পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকবেন এই জার্মান ফুটবলার।

শনিবার লা লিগায় রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে প্রথম মাঠে নামেন তিনি। ম্যাচটিতে মেসির একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠে ছাড়ে বার্সা।

মার্কা জানিয়েছে, বোয়াটেংয়ের বাসা স্পেনের সারিয়া জেলার উত্তরাঞ্চলে। ডাকাতরা বিভিন্ন গয়নাসহ প্রায় ৩৮ লাখ টাকা নিয়ে গেছে।

এর আগে বার্সার জর্ডি আলবাও একই সমস্যা পড়েন। চলতি মৌসুমে মিলানে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইন্টারের বিপক্ষে খেলার সময় তার বাড়িতে ডাকাতি হয়।

অভিষেক ম্যাচে বোয়াটেং খুব একটা আলো কাড়তে পারেননি। এরনেস্তো ভালভেরদে তাকে সেন্টার-ফরোয়ার্ডে রেখে ৪-৩-৩ ফর্মেশনে দল সাজান। প্রথম ৬০ মিনিট মাঠে থাকেন। পরে তাকে উঠিয়ে লুইস সুয়ারেসকে নামানো হয়।

মাঠ ছাড়ার ৯ মিনিট আগে একটি সুযোগ হাতছাড়া করেন বোয়াটেং। গোলরক্ষককে একা পেয়েও শট নিতে ব্যর্থ হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত