শরীরে কেরোসিন ঢেলে আত্মহননের চেষ্টা গৃহবধূর

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৫ পিএম

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে গৃহবধূ সাথী বেগম (২২) গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে  আত্মহত্যার চেষ্টা করেছে। 

সোমবার সকালে আগ্রাবাদ ছোটপুল মুন্সি মিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ সাথীকে তার স্বামী মো. সুমন গুরুতর অবস্থায় সকাল পৌনে দশটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক দ্রুত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থানান্তর করে বলে জানায় চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার ।

এদিকে বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানিয়েছে গৃহবধূর শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে। তবে কি জন্য তিনি নিজের গায়ে আগুন দিয়েছেন এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত