৩ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় একুশের আমন্ত্রণপত্র

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০০ এএম

এবারের ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের’ আমন্ত্রণপত্রে অভিনবত্ব এনেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। ব্যতিক্রমী এই আমন্ত্রণপত্রে ‘২১ ফেব্রুয়ারি আমাদের চিরন্তন প্রেরণা ও মুক্তিসংগ্রামের উৎস’ সেøাগানটি তিন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় লেখা হয়েছে; তার সঙ্গে ধন্যবাদ জানানো হয়েছে বিশ্বের ২৭টি ভাষায়।

ইংরেজিতে ‘২১ ফেব্রুয়ারি ইজ দ্য সোর্স অব ইটার্নাল ইন্সপিরেশন অ্যান্ড স্ট্রাগল ফর ফ্রিডম’, সাঁওতাল ভাষায় ‘২১ ফেব্রুয়ারি দো আবো লা গিট জাওগে উদগাও আর  বান কাও লারহাই রিয়াক বুমবুক’, সাদরি ভাষায় ‘২১ ফেব্রুয়ারি হামনিকের চিরদিনকের প্রেরণা আর মুক্তি সংগ্রামকের উৎস’ এবং কোল ভাষায় লেখা হয়েছে ‘২১ ফেব্রুয়ারি আবোয়া জাইজুগ নেনা পেরোনা আর ফারে কুরুমুতুনেনা ভুংকু’। এমন পৃথক পাঁচটি ভাষায় আলাদা আমন্ত্রণপত্র লিখেছে জেলা প্রশাসন।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের আমন্ত্রণপত্রে বলা হয়েছে, ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন অন্যের ভাষা ও সংস্কৃতিকে শ্রদ্ধা জানানোর আন্তর্জাতিক উৎসব’। প্রথম পাতায় ‘তোমাকে ধন্যবাদ’ যেমন লেখা আছে তেমনই ২৭টি ভাষায় ধন্যবাদ জানানো হয়েছে। শেষ পাতায় স্থান পেয়েছে প্রথম শহীদ মিনারের ছবির সঙ্গে সংক্ষিপ্ত ইতিহাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত