বাংলাদেশকে ৩৩১ রানের লক্ষ্য দিল নিউ জিল্যান্ড

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২৬ এএম

তিন অর্ধশতকে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে বিশাল রানের লক্ষ্য দিয়েছে নিউ জিল্যান্ড। সান্ত্বনার জয় পেতে হলে মাশরাফী বিন মোর্ত্তজার দলকে করতে হবে ৩৩১ রান!

বৃহস্পতিবার ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রান করে কিউইরা। অর্ধশতক করে দলের বিশাল সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন হেনরি নিকোলস (৬৪) রস টেইলর (৬৯) ও অধিনায়ক টম ল্যাথাম (৫৯)।

অন্যদের মধ্যে ৩৭ রান করে করেন জেমস নিশাম ও কলিন ডি গ্র্যান্ডহোম। ২৯ রান করেন আগের দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকানো মার্টিন গাপটিল।

বাংলাদেশের বোলারদের মধ্যে ১০ ওভার বল করে ৯৩ রানের খরচায় দুই উইকেট নেন মুস্তাফিজুর রহমান। একটি করে উইকেট নেন মাশরাফী, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদি হাসান মিরাজ।

প্রথম দুই ওয়ানডেতে জিতে এক ম্যাচ বাকি থাকতেই এরই মধ্যে সিরিজটি নিজিদের করে নিয়েছে নিউ জিল্যান্ড। শেষ ম্যাচটিতে বাংলাদেশের প্রত্যাশা সান্ত্বনার জয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত