যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিতে যুক্ত হতে হচ্ছে ‘স্পেস ফোর্স তথা মহাকাশ বাহিনী’। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংক্রান্ত একটি নির্দেশনা সই করেছেন।
আরব নিউজ জানায়, সেনা ও বিমান বাহিনীর সমপর্যায়ে আলাদা বাহিনী হিসেবে এ ‘মহাকাশ বাহিনী’ গঠন করা হবে।
স্যাটেলাইটের নিরাপত্তা, মহাকাশে নানা ত্রুটি মোকাবেলার পাশাপাশি কক্ষপথে আধিপত্য বিস্তারে এ বাহিনী কাজ করবে।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমাদের প্রস্তুত নিতে হবে। জাতীয় নিরাপত্তার ইস্যু হিসেবেই আমার প্রশাসন মহাশূন্যের জন্য আলাদা বাহিনী গঠন করছে।”
কংগ্রেসের জন্য এ সংক্রান্ত খসড়াতে উল্লেখ করা হয়, ‘মহাকাশ বাহিনীকে” বিমান বাহিনীর তত্ত্বাবধানে প্রস্তুত করা হবে, যেভাবে মেরিন ফোর্সকে তত্ত্বাবধান করে নৌবাহিনী।
কংগ্রেসের অনুমোদন ও খসড়া পুনঃনিরীক্ষা ছাড়াও আমলাতান্ত্রিক জটিলতা পার করে আসতে হবে নতুন এ বাহিনী গঠন করতে।
তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র চার্লি সুমার্স বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পেন্টাগন সংবিধান অনুসারে কংগ্রেসের কাছে প্রস্তাব রাখবে।
