কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণ’, ভগ্নিপতি গ্রেপ্তার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪৩ এএম

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক কিশোরীকে (১৩) দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ১৬ ফেব্রুয়ারির এ ঘটনায় গতকাল বুধবার মামলা করা হয়। সেই মামলায় কিশোরীর চাচাত বোনের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার বরাত দিয়ে সখীপুর থানার ওসি (তদন্ত) লুৎফুন কবীর জানান, গত ১৬ ফেব্রুয়ারি রাতে পূর্বপরিকল্পিতভাবে আমিনুর রহমান তার বন্ধুকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। সেখানে গিয়ে তার নতুন ট্রাক কেনার খবর দেন। পরে তাদের সঙ্গে নিয়ে যাওয়া মিষ্টি ও জুস বাড়ির লোকদের হাতে দেন। সেই ঘুমের ওষুধ মিশ্রিত মিষ্টি ও জুস খেয়ে বাড়ির সবাই অচেতন হয়ে পড়েন। পরে আমিনুর ও তার বন্ধু সোহেল মিলে স্কুলপড়ুয়া শ্যালিকাকে ধর্ষণ করে পালিয়ে যান।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, ঘটনার পরের দিন দুপুরের পর বাড়ির সদস্যদের কিছুটা জ্ঞান ফেরে। এরপরও কেউ কেউ অসুস্থ ছিলেন। তাদের গত সোমবার সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত