বিশ্ব জাকের মঞ্জিলে ওরস শরীফ শুরু শনিবার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪২ পিএম

ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে হজরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরীর (কু:ছে:আ:) ৪ দিনব্যাপী পবিত্র বিশ্ব ওরস শরীফ শুরু হচ্ছে শনিবার।

মাগরিব নামাজের পরে ৬ রাকাত নফল নামাজ আদায় ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ওরস শরীফের অনুষ্ঠানমালার সূচনা হবে। ২৬ ফেব্রুয়ারি বাদ ফজর বিশ্বওলি শাহ্সূফী খাজাবাবা রওজা শরীফ জিয়ারত ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

জাকের পাটির প্রেস সচিব শামিম হায়দার জানান, শুক্রবার জুমার জামাত শেষে হজরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরীর (কু:ছে:আ:) রওজা শরীফ জিয়ারত করা হয়।

৪ দিনের বিশ্ব ওরস শরীফে ওয়াক্তিয়া নামাজের সাথে নফল ইবাদত বন্দেগি, তিলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত, রাতের শেষ ভাগে আল্লাহ তায়ালার রহমত কামনা ও বিশ্ব নবী রাসুলে পাক (সা:) এর স্মরণ, মোরাকাবা মোশাহেদা , জিকির আসকার ও ওয়াজ অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত