স্টেডিয়াম থেকে অজগর উদ্ধার, ফেরত পাঠানো হয়েছে সুন্দরবনে

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৯ পিএম

মোংলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের স্টাইল টেইলার্সের কর্মচারী মো. মহিন (৩৬) সাপটিকে মাঠের মধ্যে দেখতে পেয়ে পুলিশকে জানায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি জাল দিয়ে সাপটিকে আটকে রেখে বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ইনচার্জ মো. আজাদ কবির রাত সাড়ে ১০টার দিকে সাপটিকে উদ্ধার করে সুন্দরবনে ছেড়ে দেয়।

আজাদ কবির বলেন, প্রায় ১০ হাত লম্বা এ সাপটির বয়স ১৫ বছরের মতো হবে। ধারণা করা হচ্ছে সুন্দরবন থেকে পশুর নদীতে পড়ে জোয়ারে ভেসে লোকালয়ে চলে এসেছে। কারণ স্টেডিয়ামটিও পশুর ও মোংলা নদীর মোহনায় অবস্থিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত