পাওনা টাকা চাওয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৯ এএম

পাওনা টাকা চাওয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভবিতপুর গ্রামে। আহত গৃহবধূ ফরিদা খাতুন (৩৮) ওই গ্রামের এলেম মালিতার স্ত্রী। তিনি বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

গৃহবধূর স্বামী জানান, গ্রামের এনামুল মালিতার কাছে ৩০ হাজার টাকা পান তিনি। বিভিন্ন সময় টাকা ফেরত চাইলে টালবাহানা করে। সেই সঙ্গে হত্যার হুমকিও দিয়ে আসছিল সে। গত বৃহস্পতিবার তিনি বাড়ি ছিলেন না। রাত ৮টার দিকে আমার স্ত্রী এনামুলের কাছে পাওনা টাকা চাইলে সে, তার ছেলে রাজীব মালিতা ও স্ত্রী লাবনী খাতুন মিলে ফরিদা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। তারা ঘরে থাকা ৩০ হাজার টাকা লুট করে নেয়। রাতে ফরিদা খাতুনকে উদ্ধার করে প্রথমে হহরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠান চিকিৎসক। এ ঘটনায় হরিণাকুণ্ডু থানার এসআই সরোয়ার হোসেন জানান, ফরিদাকে মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত