চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:২৯ পিএম

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রাজবাড়ীর এক কলেজছাত্র আত্মহত্যা করেছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-ভাটিয়াপাড়া রেল লাইনের ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

রাজবাড়ী রেলওয়ে জিআরপি থানা জানিয়েছে, নিহত শুধাংশু বালা (২৮) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের মৃত হরেন্দ্রনাথের ছেলে। একই সঙ্গে সে ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২ টার কিছুক্ষণ পরে রাজবাড়ীর কালুখালী থেকে গোপালগঞ্জ জেলার ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন বালিয়াকান্দির নলিয়াগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়া কলেজছাত্র ট্রেনের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত