সাবেক মন্ত্রীর সঙ্গে আলোচিত সানাইয়ের বাগদান

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৪১ পিএম

আলোচিত মডেল ও নবাগত চিত্রনায়িকা সানাই মাহবুব সুপ্রভা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আজ সকালে হবু বরের সঙ্গে বাগদানও সেরে ফেলেছেন সানাই।

দেশ রূপান্তরকে সানাই বলেন, ‘পারিবারিকভাবেই আমাদের বিয়ে হচ্ছে। আজ সকালে বাগদান হয়ে গেছে। আমাদের বাসাতেই সকালে বাগদান পর্ব শেষ করি। বিয়েটা একটু দেরিতে করব। সবার কাছে দোয়া চাই।’

বাগদান হলেও বরের নাম বলতে নারাজ সানাই। তবে বরের পরিচয় জানতে চাইলে তিনি বলেছেন, ‘বরের নাম এই মুহূর্তেই জানাতে চাই না। তবে তিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী।’

জানা যায়, আওয়ামী লীগের সেই সাবেক মন্ত্রী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে মন্ত্রী হয়েছিলেন। তবে ১১দশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নেননি। সানাইয়ের সঙ্গে তার বয়সের পার্থক্য ২২ বছর।

প্রায় দেড় বছর আগে সেই সাবেক মন্ত্রীর সঙ্গে সানাইয়ের পরিচয় হয়। তারপর বন্ধুত্ব। সেই সম্পর্কই বিয়েতে গড়াচ্ছে।

উল্লেখ্য আপত্তিকর কিছু ছবি ও ভিডিও প্রকাশ করে সাম্প্রতিক সময়ে আলোচনায় আসেন সানাই। এর জের ধরে সাইবার ক্রাইমের হেফাজতে লাইভে গিয়ে নিজেকে শোধরে নেওয়ারও ঘোষণা দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত