সাভারে মাদক কারবারিদের হামলা, আহত ৪ পুলিশ সদস্

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২২ পিএম

সাভারে মাদক কারবারিদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে আউকপাড়া এলাকায় মাদক কারবারিদের আটক করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয় কারবারিকে আটক করে। আহতরা হলেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক শহীদুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক ফয়সাল, কনস্টেবল লিমা খাতুন ও শওকত মামুন। তারা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আটককৃতরা হলো, নূর হোসেন, শাহ আলম, রোকেয়া, আনোয়ারা, সালমা ও হোসনে আরা। তাদের কাছ থেকে গাঁজা, হেরোইন এবং ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে বলে জানান ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত