সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রতনকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রভাতফেরিতে হামলা, সহকারী লাইব্রেরিয়ান কামরুজ্জামানকে আহত করার প্রতিবাদ ও বখাটে ছাত্র আসিফকে (১৬) গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার দুপুরে বিদ্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকরা। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, সহকারী শিক্ষক আমির হোসেন, রতনকান্দি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন প্রমুখ। গত ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিদ্যালয় আয়োজিত প্রভাতফেরিতে নবম শ্রেণির ছাত্র আসিফ মেয়েদের সঙ্গে সামনে দাঁড়ানোর চেষ্টা করে। এতে মেয়েরা বাধা দিলে আসিফ তাদের শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় সহকারী লাইব্রেরিয়ান কামরুজ্জামান ওই ছাত্রকে সরিয়ে দিলে পরে কামরুজ্জামানকে মারপিট করে গুরুতর আহত করে আসিফ।
×
