পাটুরিয়া-দৌলতদিয়ায় ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫২ এএম

পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌরুটে চার ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। ফলে উভয় ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার ভোর ৪টা থেকে ফেরি চলাচল ঘন কুয়াশার কারণে সাময়িক বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। গতকাল শনিবার সকাল ৮টার দিকে কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, মধ্যরাতের পর থেকে ঘাট এলাকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এ অবস্থায় ফেরির মার্কিং লাইটের আলো অস্পষ্ট হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় শত শত যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। ফেরি চলাচল শুরু হলে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস, জরুরি পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত ছোট গাড়ি নৌরুট পারাপার করায় পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেড়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত