মেষের কর্মক্ষেত্রে ঝামেলা হবে, সাহিত্যে সুনাম বৃদ্ধি পাবে তুলার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৪ এএম

মেষ: কর্মক্ষেত্রে ঝামেলা হতে পারে। শত্রুরা আইনের ভয় দেখাবে। কাজে উন্নতির যোগ আছে।

বৃষ: কাজে উন্নতির যোগ আছে কিন্তু আইনি ঝামেলা হতে পারে। শারীরিক পীড়ার যোগ আছে।

মিথুন: প্রেম করে আদালতের মাধ্যমে বিয়ের যোগ আছে। ব্যবসায়ে ভালো লাভ হবে। ব্যাংকের ঋণ লাভের পথ সহজ হবে।

কর্কট: সন্তানের শিক্ষা বিষয়ে দুশ্চিন্তা দূর হবে। ঠিকাদারি কাজে লাভ বেশি হবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।

সিংহ: আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। বন্ধুরা কাজে সহযোগিতা করবে। রোমান্স শুভ।

কন্যা: যারা ব্যাংক-বিমার চাকরি করেন, তাদের আয় বৃদ্ধি পাবে। ঋণ পাওয়া সহজ হবে। ভ্রমণ আনন্দদায়ক হবে না।

তুলা: সাহিত্যে সুনাম বৃদ্ধি পাবে। আয় বাড়বে। কর্মক্ষেত্রের অতৃপ্তি কমে যাবে।

বৃশ্চিক: আইনগত সমস্যার সমাধান হবে। সংসারে ব্যয় বাড়বে। ব্যবসায় বিনিযোগ বাড়বে।

ধনু: সন্তানদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্বের শেষ হবে না। রোগ বৃদ্ধির সম্ভাবনা।

মকর: কাজকর্মে স্ত্রীর সাহায্য পাওয়া যাবে। কাজের জন্য বিদেশ ভ্রমণের যোগ আছে। আয় সন্তোষজনক।

কুম্ভ: সম্মানিত কাজে বা পদে নিয়োগ পাওয়ার সম্ভাবনা আছে। চাকরি উপলক্ষে বিদেশ ভ্রমণের যোগ আছে। উত্তেজনায় রক্তচাপ বেড়ে যেতে পারে।

মীন: পরিচিত ব্যক্তি আইনি কাজে সহযোগিতা করবে। কর্মক্ষেত্রে আনন্দ থাকলেও অলসতা দেখা দেবে। দূরের যাত্রা শুভ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত