সড়ক দুর্ঘটনায় আহত সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা আওয়ামী লীগ নেতা তপন কুমার সরকার (৬৬) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, তিনি শনিবার বেলকুচি-এনায়েতপুর সড়কের মেঘুল্লা এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন। তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেয়াশিয়া গ্রামে তার বাড়ি।
