কিশোরগঞ্জের ভৈরবের কমলপুর হাজি জনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের অবৈধ দোকানপাট অপসারণের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক জানান, বিদ্যালয়ের সামনে রাস্তার ওপর দোকান বসানোর কারণে রাস্তাটি সরু হয়ে এসেছে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা বেগম দ্রুততম সময়ের মধ্যে এসব অবৈধ দোকান উচ্ছেদের দাবি জানান। খোঁজ নিয়ে জানা যায়, হারুনুর রশিদ নামে স্থানীয় এক ব্যক্তি দোকানিদের কাছ থেকে দৈনিক হারে টাকা আদায় করে দোকান বসার জায়গা করে দিয়েছেন। তবে রাস্তার ওই জায়গা নিজের বলে দাবি করেন তিনি। স্কুলের খুব কাছে এসব দোকান গড়ে ওঠায় শিক্ষার্থীদের পাঠদানে বিঘœ ঘটছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত শারমিন বলেন, এ বিষয়ে পৌরসভার মেয়রের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
