টস হলেও মাঠে গড়ায়নি ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড মধ্যকার সিরিজের তৃতীয় ওয়ানডে। গ্রেনাডার সেন্ট জর্জেস স্টেডিয়ামে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক জো রুট। দুই উইন্ডিজ ওপেনার ক্রিস গেইল ও জন ক্যাম্পবেল ব্যাট-প্যাড নিয়ে রেডি থাকলেও অনবরত বৃষ্টির কারণে মাঠে নামা হয়নি তাদের।
এ ম্যাচের আগে অনুশীলনের সময় গোড়ালিতে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তার বদলে প্রায় পাঁচ মাস পর সুযোগ পেয়েছিলেন অ্যালেক্স হেলস। কিন্তু মাঠে আর নামা হয়নি তার।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি এরই মধ্যে দারুণ জমে উঠেছে। একটি করে জয় পেয়েছে উভয় দল। ১-১ সমতায় আছে সিরিজ।
একই ভেন্যুতে বুধবার সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নামবে দুই দল।
