প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে বুধবার ছিল আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার লড়াই। মৌসুমে প্রথমবার মাঠে নামার কথা ছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের। কিন্তু বৃষ্টির কারণে স্থগিত হয় ম্যাচটি। একদিন পিছিয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান ম্যাচটি শুরুর কথা ছিল সন্ধ্যা সাড়ে ৬টায়। কিন্তু এর আগেই শুরু হয় বৃষ্টি। যে বৃষ্টির মাঝে একই মাঠে সাইফ স্পোর্টিং ও শেখ জামালের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়।
কিন্তু পরে বৃষ্টি আরো বেড়েছে। হয়েছে বজ্রপাতও। তাই প্রথমে ম্যাচটি আধ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। পরে মাঠে পানি জমে যাওয়ায় খেলটাই স্থগিত হয়ে যায়। বৃহস্পতিবার একই মাঠে সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। সন্ধ্যা সাড়ে ৬টায় একই মাঠে লড়বে ব্রাদার্স ইউনিয়ন ও বসুন্ধরা কিংস
