মেষ : কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে এবং উন্নতির যোগ আছে। ধর্ম-কর্মে আগ্রহ বাড়বে। তীর্থ যাত্রার যোগ আছে।
বৃষ : চাকরিজীবীদের পদোন্নতিতে ক্ষতি হবে- আত্মীয়দের হিংসার জন্য। হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় অর্থলগ্নির সম্ভাবনা আছে।
মিথুন : উচ্চ পদে আসীন ব্যক্তিদের আইনি সুযোগ-সুবিধা বাড়ার সম্ভাবনা আছে। ব্যাংকারদের বিশেষ সুযোগের পথ খুলে যাবে।
কর্কট : চাকরি ক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। অংশীদারি ব্যবসায়, অংশীদারদের লাভ হবে। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না।
সিংহ : সমাজ-সংসারে নিজের নেতৃত্ব বজায় থাকবে। এ সময় ব্যবসায় অর্থ বিনিয়োগ করা ঠিক হবে না। স্বাস্থ্যের দিকে নজর রাখুন।
কন্যা : সন্তানের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। কাজে বন্ধুদের সাহায্য পাওয়া যাবে। প্রেম-রোমাঞ্চ শুভ।
তুলা : জমি নিয়ে আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব লাগতে পারে। কাজে বন্ধুদের ও মায়ের সাহায্য পাওয়া যাবে। কাজে কিছুটা অতৃপ্তি দূর হবে।
বৃশ্চিক : নিজের সাহায্য আত্মীয়দের উপকারে আসবে। আয় বাড়বে। মনে অলসতা দেখা দিতে পারে।
ধনু : ধর্মীয় কাজে ভ্রমণ হবে। আয় বৃদ্ধি পাবে, কিন্তু সঞ্চয় হবে না। ঠা-া লাগলে গায়ের ব্যথা বাড়বে।
মকর : জমি ক্রয়ে অর্থ ব্যয় করলে লাভবান হবেন, আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন।
কুম্ভ : প্রতিপক্ষ অতৃপ্তি সৃষ্টি করবে। সম্পদ বিক্রির সম্ভাবনা আছে। উচ্চ রক্তচাপ বৃদ্ধি পেতে পারে।
মীন : জীবন সাথী মনের ওপর চাপ সৃষ্টি করতে পারে। পরিবারের দ্বন্দ্ব দেখা দিলেও বিচলিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেবে না। অলসতা দেখা দেবে।
