ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রাথমিক বাছাইয়ের পর ৩৫টি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় হল সংসদ নির্বাচনের ৩৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
ডাকসু নির্বাচনের ওয়েবসাইটে প্রাথমিক প্রার্থী তালিকা থেকে এই তথ্য পাওয়া যায়।
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই তথ্য প্রকাশ করে।
তালিকার বিষয়ে কোনো আপত্তি থাকলে আজকের মধ্যে লিখিতভাবে হল প্রশাসনকে জানানো যাবে। লিখিত অভিযোগ যাচাই-বাছাই শেষে আগামী ৩ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ২৫টি পদ, ১৮টি হল সংসদ নির্বাচনে একটি হলে ১৩টি পদ করে মোট ২৩৪টি পদ। ডাকসু ও হল সংসদে নির্বাচনে মোট পদ ২৫৯টি। এর মধ্যে ৩৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- অমর একুশে হল পাঠকক্ষ সম্পাদক তারেকুল ইসলাম।
সূর্য সেন হলের পাঠকক্ষ সম্পাদক রেজওয়ানুল ইসলাম, সমাজসেবা সম্পাদক জহিরুল ইসলাম, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক সাব্বির হাসান সৌরভ। স্যার এ এফ রহমান হলে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক মো. আরিফ হোসেন। শহীদ সার্জেন্ট জহরুল হক হলে সাহিত্য সম্পাদক কামাল উদ্দীন রানা, সাংস্কৃতিক সম্পাদক শাকিল আহমেদ, ইনডোর গেমস সম্পাদক মো. সোহেল রহমান, আউটডোর গেইমস সম্পাদক আনন্দ ফকির।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল মমিন। কবি জসীম উদ্দীন হলে সংস্কৃতি সম্পাদক ইমাম-উল-হাসান, পাঠকক্ষ সম্পাদক নাসির উদ্দীন, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সহ-সাধারণ সম্পাদক মো. জুলফিকার হাসান, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক মো. মুনতাছির মমতাজ, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক মো. মাহমুদুল হাছান। হাজী মুহম্মদ মুহসীন হলে অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে শাহরিয়ার সনেট। ফজলুল হক মুসলিম হলে সংস্কৃতি সম্পাদক মাসুম মিয়া।
ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে পাঠকক্ষ সম্পাদক মো. শামসুর রহমান সুইট, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক ইমরান হোসেন। বিজয় একাত্তর হলে অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক সুজন শেখ,বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক বনী ইয়ামিন। শামসুন্নাহার হলে সহ-সাধারণ সম্পাদক আয়শা আক্তার সুমি, পাঠকক্ষ সম্পাদক বিশাখা দাস ইরা।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে রিডিংরুম সম্পাদক সানজিনা ইয়াসমিন, সমাজসেবা সম্পাদক ইসরাত জাহান, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পাপিয়া আক্তার, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক রিয়া আক্তার শান্তা। সদস্য পদে রুবাইয়া আক্তার, জান্নাতুল তাজরীন, ইসমত আরেফিন আলো
সুফিয়া কামাল হল সংস্কৃতি সম্পাদক প্রিয়াংকা দে, পাঠকক্ষ সম্পাদক ফারহানা শাফরীন।
