প্রধানমন্ত্রীর নির্দেশে দুই দিন বাড়ল বইমেলা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২৩ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অমর একুশে গ্রন্থমেলা আরো দুই দিন বাড়ানো হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।  

এর আগে সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান বৃহস্পতিবার রাতে বিষয়টি জানান। তিনি জানান, 'লেখক ও প্রকাশকদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এর সময়সীমা দুই দিন বাড়ান হয়েছে। ফলে শনিবার পর্যন্ত মেলা চলবে'।

হাবিবুল্লাহ সিরাজী বলেন, শুক্র ও শনিবার মেলা বাড়ান হয়েছে। শিশু প্রহরসহ অন্যান্য সব কার্যক্রম আগের মতো চলবে। 

বুধবার মেলা বাড়ানোর দাবি জানায় লেখ-প্রকাশক-পাঠকরা। বৃষ্টির কারণে বুধবার ৬টা থেকে মেলা বন্ধ ঘোষণা করা হয়। এর আগে মঙ্গলবারও বৃষ্টিতে বইমেলার কার্যক্রম ব্যাহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত