নিজের সৌন্দর্য দিয়ে একসময় অগণিত দর্শকের মন মাতিয়েছেন নাফিসা আলি। ১৯৭৬ সালের মিস ইন্ডিয়া এখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্যানসার রোগের সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন। নাফিসা আলি জানিয়েছেন তিনি এখন ক্যানসারের তৃতীয় স্তরে রয়েছেন। ১ মার্চ তিনি চতুর্থ কেমো থেরাপি নিয়েছেন বলেও জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
উল্লেখ্য, ১৯৭৬ সালে মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছিলেন। তিনি তার প্রথম ছবিতেই সবার নজর কাড়েন । ১৯৭৯ সালে মুক্তি পেয়েছিল তার ‘জুনুন’ ছবি। এখানে তার বিপরীতে ছিলেন শশী কাপূর। এরপর ১৮ বছর রূপালি পর্দা থেকে দূরে ছিলেন। ১৯৯৬ সালে ‘আতঙ্ক’ ছবিতে অভিনয় করে আবারও ক্যামেরার সামনে ফেরেন তিনি।
তার উল্লেখ্যযোগ্য ছবিগুলো হচ্ছে, ‘জুনুন’ (১৯৭৯), ‘বেওয়াফা’ (২০০৫) ও অমিতাভ বচ্চনের বিপরীতে ‘মেজর সাব’ (১৯৯৮)।
শেষ জীবনে এসে রাজনীতিতেও যোগ দেন নাফিসা আলি। ২০১৮ সালের শেষ দিকে তার ক্যানসার ধরা পড়ে।
