আসন্ন উপজেলা নির্বাচনে সকল বিতর্কের ঊর্ধ্বে থেকে ভোটগ্রহণে কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। গতকাল রবিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ছয়শ কর্মকর্তার প্রশিক্ষণে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। কাজী শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে সহকারী রিটার্নিং অফিসার সানিউল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম শাহাদাত উদ্দিন, রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম আজম, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম বক্তব্য দেন। নির্বাচন কমিশনার রফিকুল বক্তব্যে আরও বলেন, কোনো অন্যায়অবিচারের কাছে মাথা নত করবেন না।
×
