কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ০৬:২১ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। নিহতরা হলেন- চট্টগ্রামের ডবলমুরিং থানার মনছুরাবাদ এলাকার বাবুল মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৩০) এবং লক্ষ্মীপুরের তারেক (২০) ।

সোমবার বেলা ১২টা ও রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার ও চিওড়া এলাকায় পৃথক দুর্ঘটনায় এই হতাহতের ঘটে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবুল হোসেন ও এসআই জুয়েল রানা বলেন, বেলা ১১ টার সময় মহাসড়কের আমজাদের বাজার এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করার সময় যাত্রীবাহী স্টারলাইন এসি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি উল্টে যায় এবং বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক তারেক নিহত ও বাসের আট যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়।

পুলিশ জানায়, এর আগে মহাসড়কের চিওড়া এলাকায় রোববার রাত এগারোটার সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় চট্টগ্রামের ডবলমুরিং থানার মনছুরাবাদ এলাকার বাবুল মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত