সুনামগঞ্জের পৌর শহরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও লাইসেন্স নবায়ন না করার অপরাধে ৪ ফার্মেসিকে জরিমানা করা হয়।
সোমবার দুপুরে শহরের ডিএস রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করেন। অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুম।
অভিযানে ডিএস রোডের সেন্ট্রাল ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ২ হাজার, লাইসেন্স নবায়ন না করা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির কারণে নন্দলাল ড্রাগ হাউজকে ৩ হাজার টাকা, একই কারণে প্রীতম ড্রাগ হাউসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময উপস্থিত ছিলেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল্লাহ, জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক শিকদার কামরুল ইসলাম।
