তিন মাস ধরে বেতন না পাওয়ায় টেম্পরারি লেবার রিক্রুটমেন্টের (টিএলআর) ১৫ জন কর্মচারী কাজে যোগ দেননি। এর ফলে সোমবার বন্দর থেকে রেলওয়ের পণ্য পরিবহনে স্থবিরতা নেমে এসেছিল। চট্টগ্রাম থেকে ৩টি পণ্যবাহী ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সময়মতো এসব ট্রেন ছেড়ে যায়নি।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা রশিদা সুলতানা গণি দেশ রূপান্তরকে বলেন, কর্মচারীরা কাজে যোগ না দেননি, এমন একটি খবর আমাদের কাছে এসেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
রেলওয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ২০১৮ সালের ডিসেম্বরে অর্থ বিভাগের অনুমতি না নিয়ে রেলওয়ে পূর্বাঞ্চল পরিবহন বিভাগে টেম্পরারী লেবার রিক্রুটমেন্ট (টিএলআর) পদে ওই ১৫জন কর্মচারীকে নিয়োগ দেয়। কিন্তু অনুমতি না থাকায় প্রায় তিন মাস ধরে অর্থ বিভাগ তাদের বেতন বন্ধ রেখেছে।
