প্রার্থী হওয়ায় দুই ছাত্রদল ও এক কৃষক দল নেতা বহিষ্কার

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০২:৫০ এএম

দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বগুড়া ও সিলেট জেলা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করেছে ছাত্রদল। এ ছাড়া বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দল তাদের হবিগঞ্জ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদককে বহিষ্কার করেছে। পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতাদের বহিষ্কারের কথা জানিয়েছে ছাত্রদল ও কৃষক দল।

গতকাল ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বগুড়া জেলা ছাত্রদলের সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মেহেরুল আলম মিশু ও সিলেটের জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফজলে আশরাফ মান্নাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

গত রবিবার রাতে কৃষক দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এস কে সাদী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য হবিগঞ্জ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আওয়ালকে কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত