মেষ : বন্ধুর জন্য অর্থ ব্যয় হতে পারে। সঞ্চয়কৃত অর্থ খরচ হতে পারে। খাদ্যদ্রব্যের ব্যবসা লাভজনক হবে।
বৃষ : বর্তমান বাসস্থানে অতৃপ্তি দেখা দেবে। কাজে হতাশা দেখা দেবে। আয়ের চেয়ে ব্যয় বাড়বে।
মিথুন : কর্মক্ষেত্রে পরিচিতদের সহায়তা পাওয়া যাবে। আপনার সমালোচনায় প্রতিপক্ষ ক্ষেপে যাবে। অর্থ ও শ্রম উভয় বাড়বে।
কর্কট : পেটের পীড়া বৃদ্ধি পাবে। আয়ুক্ষয়ের যোগ আছে। সুস্থ মাথায় সিদ্ধান্ত নিন, অন্যথায় কর্মক্ষেত্রে শত্রু বাড়বে।
সিংহ : ঠা-া মাথায় কাজ না করলে বেশি অর্থনাশ হবে। এখন ব্যবসায় অর্থ বিনিয়োগ করা উচিত হবে না। ভ্রমণে আনন্দ ও ব্যয় বাড়বে।
কন্যা : ঋণ ও রোগভয় দেখা যায়। বেআইনি পথে অর্থ জমবে। প্রতিপক্ষে দুর্বল থাকবে।
তুলা : কর্মক্ষেত্রে অতৃপ্তি দেখা দেবে। সর্বক্ষেত্রে প্রতিযোগিতার সম্মুখীন হবেন। তবুও আয় বাড়বে।
বৃশ্চিক : কোনো বন্ধু মৃত্যুমুখে পতিত হতে পারে। পরিচিত ব্যক্তির কর্মফল দেখে দুঃখ পাবেন। ভ্রমণ শুভ নয়।
ধনু : কোনো আত্মীয়ের মৃত্যুর আশঙ্কা আছে। নিজের রোগ বৃদ্ধি পাবে। ব্যয় বাড়বে।
মকর : অংশীদারী ব্যবসায় লাভ হবে। গোপন শত্রুর তৎপরতার ব্যয় বাড়বে। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন।
কুম্ভ : পেটের পীড়ায় কষ্ট পাবেন। ঋণ দিলে ফেরত পাওয়া যাবে না। ব্যবসা ও আয় বাড়বে।
মীন : রাজনীতিবিদরা কাজে প্রশংসিত হবেন। সন্তানের অসুস্থতায় ব্যয় বাড়বে। ভ্রমণে অতৃপ্তি নিয়ে আসবে।
