চাকরির প্রলোভন দেখিয়ে গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ, আটক ৫

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০৪:৩৪ পিএম

সাভারের আশুলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে ৫ বখাটেকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে আশুলিয়া থানার গোয়াইলবাড়ীর মেশিনপাড় এলাকায় দল বেঁধে এই ধর্ষণের ঘটনা ঘটে। নির্যাতিত গৃহবধূর অভিযোগের ভিত্তিতে আশুলিয়া থানা-পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ বখাটেকে আটক করেছে।

আটককৃতরা হলেন- মো. জাফর কাজী, মো. নাজমুল হোসেন, শহিদুল ইসলাম, রহম আলী, আমির হোসেন। তবে আটককৃতদের নাম জানালেও বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।

জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিজাউল হক দিপু জানান, আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের এক গৃহবধূকে চাকরির প্রলোভন দেখিয়ে ৭ জন বখাটে তাকে পালাক্রমে ধর্ষণ করেছে বলে ধর্ষিতা অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে ৫ জনকে আটক করেছে। বাকি দুজনকেও আটকরে জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নির্যাতিতা গৃহবধূর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত