এমপিদের উপজেলা নির্বাচনের বিধি মানতে স্পিকারকে চিঠি

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০২:২৯ এএম

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্যদের আচরণবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। গতকাল মঙ্গলবার সিইসির এই চিঠি হাতে পেয়েছেন স্পিকার। এবার পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। আগামী ১০ মার্চ হবে প্রথম ধাপের ভোট। নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানান, উপজেলা পরিষদ নির্বাচনে এমপিরা যাতে আচরণবিধি মেনে চলেন সে বিষয়ে অনুরোধ জানিয়ে আচরণবিধিসহ স্পিকারকে একটি চিঠি দিয়েছেন সিইসি। চিঠি পাওয়ার কথা জানিয়ে স্পিকার শিরীন শারমিন জানান, চিঠিতে সংসদ সদস্যদের আচরণবিধির বিষয়টি তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্টরা যাতে আচরণবিধি প্রতিপালন করেন সিইসি সে অনুরোধ করেছেন। উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত