মেষ: বন্ধুর জন্য অর্থ ব্যয় হতে পারে। সঞ্চয়কৃত অর্থ খরচ হতে পারে। খাদ্যদ্রব্যের ব্যবসা লাভজনক হবে।
বৃষ: বর্তমান বাসস্থানে অতৃপ্তি দেখা দেবে। কাজে হতাশা দেখা দেবে। আয়ের চেয়ে ব্যয় বৃদ্ধি পাবে।
মিথুন: কর্মক্ষেত্রে পরিচিতদের সহায়তা পাওয়া যাবে। আপনার সমালোচনায় প্রতিপক্ষ ক্ষেপে যাবে। অর্থ ও শ্রম উভয়ই বাড়বে।
কর্কট: পেটের পীড়া বৃদ্ধি পাবে। আয়ু ক্ষয়ের যোগ আছে। সুস্থ মাথায় সিদ্ধান্ত নিন, অন্যথায় কর্মক্ষেত্রে শত্রু বাড়বে।
সিংহ: ঠান্ডা মাথায় কাজ না করলে বেশি অর্থনাশ হবে। এখন ব্যবসায় অর্থ বিনিয়োগ করা উচিত হবে না। ভ্রমণে আনন্দ ও ব্যয় বাড়বে।
কন্যা: ঋণ ও রোগ ভয় দেখা যায়। বেআইনি পথে অর্থ জমবে। প্রতিপক্ষ দুর্বল থাকবে।
তুলা: কর্মক্ষেত্রে অতৃপ্তি দেখা দেবে। সর্বক্ষেত্রে প্রতিযোগিতার সম্মুখীন হবেন। তবুও আয় বাড়বে।
বৃশ্চিক: কোনো বন্ধু মৃত্যুর মুখে পতিত হতে পারেন। পরিচিত ব্যক্তির কর্মফল দেখে দুঃখ পাবেন। ভ্রমণ শুভ নয়।
ধনু: কোনো আত্মীয়র মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। নিজের রোগ বৃদ্ধি পাবে। ব্যয় বাড়বে।
মকর: অংশীদারি ব্যবসায় লাভ হবে। গোপন শত্রুর তৎপরতায় ব্যয় বাড়বে। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন।
কুম্ভ: পেটের পীড়ায় কষ্ট পাবেন। ঋণ দিলে ফেরত পাওয়া যাবে না। ব্যবসা ও আয় বাড়বে।
মীন: রাজনীতিবিদরা কাজে প্রশংসিত হবেন। সন্তানের অসুখে ব্যয় বাড়বে। ভ্রমণে অতৃপ্তি নিয়ে আসবে।
