আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে কিশোরগঞ্জ জেলায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপির তিন নেতা মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন, চেয়ারম্যান পদ প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম রতন, জেলা সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল আলম ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ শাহীন।
বুধবার দুপুর ১২টার দিকে জেলা রিটার্নিং অফিসারে কার্যালয়ে নিজে উপস্থিত হয়ে তার মনোনয়ন প্রত্যাহার করেন। তিনজনেই জানান, দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তারা মনোনয়ন প্রত্যাহার করেছেন।
জানা গেছে, কিশোরগঞ্জের ইটনা উপজেলা থেকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে চেয়ারম্যান পদে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল আলম ও ভাইস চেয়ারম্যান হিসেবে জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ শাহীন মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং তা জমা দিয়েছিলেন। পরে বুধবার দুপুরে তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
