বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০৩:৪০ পিএম

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর সাতরাস্তা অবরোধ করে এক দল পোশাকশ্রমিক। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখে।

পরে পুলিশের সঙ্গে আলোচনা করে তারা অবরোধ তুলে নেয়। এ সময় আশপাশের যান চলাচল বন্ধ ছিল।

কয়েকটি কারখানার কয়েক শ শ্রমিক সড়ক অবরোধ করে রাখলে মগবাজার-মহাখালী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে তেজগাঁও শিল্প পুলিশের ওসি আব্দুল রশিদ জানান। 

তিনি জানান, শ্রমিকরা গত কয়েক দিন ধরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। বৃহস্পতিবার সকালে কাজ করতে এসে কারখানার ফটক বন্ধ পেয়ে তারা সড়কে অবস্থান নেয়।

এ সময় এই সড়কে যাতায়াতকারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত