দুটি পৃথক মামলার একই আসামি বিজয়ের (২৮) বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক তাকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ দ-াদেশ দেওয়া হয়। দ-প্রাপ্ত আসামি ভেড়ামারা উপজেলার নওদা ক্ষেমিরদিয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ, এক তরুণীকে ধর্ষণের চেষ্টা ও নিজ স্ত্রীকে শ^াসরোধে হত্যা।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৪ জুন একটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ঘটনার পরদিন ২৫ জুন ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন বিজয়ের বিরুদ্ধে। অন্যদিকে, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর স্ত্রী ববিতা খাতুনকে (২০) গলায় ওড়না পেঁচিয়ে শ^াসরোধে হত্যার অভিযোগ আনেন নিহতের পিতা বাদী কালু মালিথা।
