বৃষ্টির বাগড়ায় বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ০৪:৩০ এএম

ওয়েলিংটনে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টটি নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। শুক্রবার বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হওয়ার কথা খেলা। কিন্তু মুষলধারে চলা বৃষ্টি নির্ধারিত সময়ে টসটাও হতে দেয়নি।

হ্যামিল্টনে প্রথম টেস্টে ইনিংস ও ৫২ রানে হেরেছিল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে তাই ১-০ তে পিছিয়ে টাইগাররা। এই ম্যাচ টাইগারদের জন্য এক অর্থে সিরিজে ফেরার লড়াই। তবে পরিস্থিতি আর বাস্তবতা অবশ্য সে কথা বলে না। কারণ নিউজিল্যান্ড বরাবরই বাংলাদেশের জন্য বড় পরীক্ষার মঞ্চ। যেখানে প্রতিপক্ষের সঙ্গে সমানে সমানে খেলাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেয়। বেশির ভাগ সময় তো লড়াই করাটাও।

প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারলেও দ্বিতীয় ইনিংসে টাইগারদের ব্যাটিং ছিল দারুণ। সৌম্য সরকার ও মাহমদুউল্লাহ রিয়াদ সেঞ্চুরি করেছিলেন। প্রথম ইনিংসে শতকের দেখা পান তামিম ইকবাল। সেই তিন শতককে প্রেরণা মেনেই এই ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

তবে বৃষ্টি আপতত সব থামিয়ে রেখেছে। বেসিন রিজার্ভের যে চিত্র তাতে পুরো দিনের খেলা পণ্ড হয়ে যায় কিনা সে শঙ্কাও থাকছে। স্থানীয় সময় সকাল ৬টা থেকেই বৃষ্টি শুরু হয়ে টসের সময় পর্যন্ত তা চলছিল। বৃষ্টি থামলেও খেলা শুরুর জন্য মাঠ উপযুক্ত করতে লেগে যাবে সময়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত