কর্মসূচিতে সম্পৃক্ত না থাকায় যুবদল নেতাকে অব্যাহতি

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ০৯:৫৭ পিএম

দীর্ঘদিন ধরে দলের কর্মসূচিতে সম্পৃক্ত না থাকায় ঢাকা মহানগর উত্তর যুবদলের রুপনগর থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হাই মোল্লাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএস জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেন। দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুবদল নেতা রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে আব্দুল হাই মোল্লা দলের কর্মকাণ্ড, কর্মসূচিতে অংশগ্রহণ করছেন না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পর থেকে তিনি দলের সঙ্গে যোগাযোগ করছেন না। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে অব্যহতি প্রদান করা হয়েছে।

বিবৃবিতে একই সাথে রুপনগর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে থানার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে বল জানোনো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত