ডাকসু নির্বাচনে ভোটারদের জন্য নিয়মিত বাস সার্ভিস চালু থাকছে

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১০:৫৫ পিএম

আগামী ১১ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের দিন ক্যাম্পাস বন্ধ থাকলেও বিভিন্ন রুটের নিয়মিত বাস নির্ধারিত সময়ে চলাচল করবে। এ সকল বাসে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসা যাওয়া করতে পারবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান ।

পরিবহন অফিস সূত্রে জানা যায়, ১৪ টি রুটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনা নেওয়ার জন্য বাস চলাচল করে।

জানতে চাইলে পরিবহন ম্যানেজার কামরুল হাসান দেশ রূপান্তরকে বলেন, ক্যাম্পাস খোলার দিন যেভাবে বাস চলে সেভাবেই ডাকসু নির্বাচনের দিন বাস চলবে। আগের মতো নির্দিষ্ট সময়ে বাস শিক্ষার্থীদের আনা নেওয়া করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত