৫ অটোরিকশাসহ ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১০ মার্চ ২০১৯, ০৩:৫৫ এএম

ছিনতাই হওয়া পাঁচটি অটোরিকশাসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে শ্রীপুর মডেল থানার পুলিশ। গতকাল শনিবার ভোর রাতে ঢাকা জেলার আশুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রংপুর কোতোয়ালি থানার বাবুপাড়া গ্রামের রাজ মিয়া (৩৮) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বোলাবো গ্রামের কালু মিয়া (৩৫)।

শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা বলেন, গত ১ মার্চ বিকেলে শ্রীপুরের রাজাবাড়ি বাজার এলাকা থেকে রাজ মিয়া ও কালু মিয়া যাত্রীবেশে অটোরিকশায় ওঠে। বনের ভেতর দিয়ে পাঁচ পীরের মাজার এলাকার নির্জন স্থানে পৌঁছালে তারা চালক আবদুল্লাহর গলায় ছুরি ধরে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। ৬ মার্চ আবদুল্লাহ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

তদন্ত করে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে রাজ ও কালুকে আশুলিয়া থেকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার কু-ুবাগ ভূঁইয়াপাড়ার শহিদুলের গ্যারেজ থেকে অটোরিকশাগুলো উদ্ধার করা হয়।

শ্রীপুর মডেল থানার ওসি জাবেদুল ইসলাম বলেন, উদ্ধার করা অটোরিকশাসহ ছিনাতাইকারী চক্রের দুই সদস্যকে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত