কলম্বিয়ার মেটা প্রদেশে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
বিশেষ প্রশাসনিক ইউনিট থেকে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়া ডিসি-৩ বিমানের কোনো যাত্রী বেঁচে নেই।
লেজার এরিও এয়ারলাইনসের এই বিমানটি সান জোসে দেল গুয়াভিয়ার থেকে মধ্য ভিল্যাভিসেন্সিও’র দিকে রওনা হয়েছিল। মাঝপথে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়ে। সংস্থার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
টুইটারে তারা শুধু নিহতদের নাম প্রকাশ করেছে। সেখানে ছোট একটি শহরের মেয়রের নামও দেখা গেছে।
