গুলি চালিয়ে রাতে ভোটকেন্দ্র দখলের চেষ্টা যুবলীগ নেতার

আপডেট : ১০ মার্চ ২০১৯, ১১:৪৩ এএম

নাটোরের গুরুদাসপুর পৌর এলাকায় শনিবার রাতে ভোটকেন্দ্র দখলের চেষ্টাকালে গুলি চালায় পৌর যুবলীগ সভাপতি আবু তাহের সোনার। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয় পুলিশ। খলিফাপাড়া রেজাউল করিম দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে আবু তাহেরের নেতৃত্বে নৌকার প্রার্থী মো. জাহিদুল ইসলামের সমর্থকরা ওই কেন্দ্র দখলের চেষ্টা করেন। পুলিশকে উদ্দেশ্য করে গুলি করার চেষ্টা চালালে তাকে আটক করা হয়।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিএডিসির সহকারী প্রকৌশলী জানান, রাতে নৌকার সমর্থকরা ওই যুবলীগ সভাপতির নেতৃত্বে কেন্দ্রের ভেতরে প্রবেশের চেষ্টা করে।

গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, ঘোড়া ও নৌকার সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে তাদের শান্ত করে। সেখানে জিজ্ঞাসাবাদের জন্য যুবলীগের ওই নেতাকে আটক করা হয়। পরে ছেড়ে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত