বাম জোটসহ কয়েকটি প্যানেলের ডাকসু নির্বাচন বর্জন

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০১:২১ পিএম

ভোটের আগেই ব্যালটে সিলমারা এবং ভোটদানে বাধা দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাম জোট ও কোটা সংস্কার আন্দোলনসহ কয়েকটি প্যানেল।

সোমবার দুপুর ১টার দিকে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে বাম জোট থেকে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী লিটন নন্দী এ ঘোষণা দেন। এসময় অন্য প্যানেলের প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

লিটন নন্দী বলেন, “আমরা প্রহসনের এই নির্বাচন প্রত্যাখ্যান করছি। অবিলম্বে এই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের তফসিল ঘোষণার দাবি করছি।”

প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলবে দুপুর ২টা পর্যন্ত।

সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। তবে ছাত্রলীগের বিরুদ্ধে আগেই ব্যালট বাক্স ভর্তি ও নকল লাইন দাঁড় করিয়ে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ আনে বিরোধী প্যানেলগুলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত