পাকিস্তানে আসায় বিদেশি ক্রিকেটারদের আফ্রিদির স্যালুট

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০১:২৩ পিএম

হয়ে গেল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টির করাচি লেগের খেলা। দেশটিতে এসে নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে গেছেন অনেক বিদেশি ক্রিকেটার। তাদের অভিনন্দন জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

বিদেশি খেলোয়াড়দের আগমন পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট পুনরুজ্জীবিত করতে সহায়তা করবে বলে বিশ্বাস আফ্রিদির। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার এবার মুলতান সুলতানের হয়ে খেলছেন।

পাকিস্তানে এসে পিএসএলের ম্যাচ খেলে যাওয়া ৪১ ক্রিকেটারকে ধন্যবাদ জানিয়ে আফ্রিদি বলেন, “পাকিস্তানে যখনই আন্তর্জাতিক ক্রিকেট পুনরুজ্জীবিত হোক না কেন, এর জন্য সব কৃতিত্ব পাবে আমাদের দেশে আসা এসব বিদেশি ক্রিকেটাররা।”

“পাকিস্তান সফরে আসার জন্য তাদেরকে স্যালুট; তাদের অবদান প্রশংসনীয়।”

আসছে দিনগুলোতে পাকিস্তানের মাটিতে বেশি করে আন্তর্জাতিক ক্রিকেট হবে বলে আশাবাদ আফ্রিদির।

“পিএসএলের এই ম্যাচগুলো ছাড়াও ২০১৫ সাল থেকে আমরা কিছু সিরিজও আয়োজন করেছি। আমরা প্রমাণ করেছি, পাকিস্তান একটি নিরাপদ দেশ। এখানকার মানুষ শান্তিপ্রিয় মানুষ। তারা নিজেদের মাঠে ক্রিকেট দেখতে চায়।”

“আমি নিশ্চিত, নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে। এসব বিদেশি খেলোয়াড়দের পাকিস্তানে আগমন বিশ্বকে ইতিবাচক একটি বার্তা দিয়েছে। আমি আশা করি, দলগুলো পাকিস্তানে আসবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত