যৌন হেনস্তার অভিযোগ বাধা হলো না বন্ধুত্বে

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০৩:৫৬ পিএম

পরিচালক রাজকুমার হিরানির বিরুদ্ধেও উঠে যৌন হেনস্তার অভিযোগ। এক নারী সহকারীর সঙ্গে ‘সঞ্জু’ সিনেমা সেটে নাকি অশালীন আচরণ করেছিলেন তিনি।

এরপর গুঞ্জন উঠে, রাজু পাশ থেকে সরে দাঁড়ান অনেক দিনের বন্ধু ও তার হিট পাঁচ সিনেমার প্রযোজক বিধু বিনোদ চোপড়া। অবশ্য এমন জল্পনা যথেষ্ট কারণ ছিল।

অভিযোগ ওঠার পরে ‘এক লেড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’র প্রযোজনা থেকে সরিয়ে দেওয়া হয় রাজুর নাম। বলিউডও ভাগ হয়েছিল এই অভিযোগে। একদল পাশে দাঁড়িয়েছিল পরিচালকের, অন্য দল বলেছিল যথাযথ তদন্ত হোক।

অভিযোগের পরে প্রচারের আলো থেকেও নিজেকে সরিয়ে রেখেছিলেন রাজকুমার হিরানি। সঙ্গে শোনা গিয়েছিল এ নিয়ে মনোমালিন্য হয়েছে দুই পুরোনো বন্ধু বিধু চোপড়া ও রাজকুমার হিরানির মধ্যে।

এই সব বিতর্ককে পেছনে ফেলে সম্প্রতি প্রকাশ্যে এলেন পরিচালক। উপস্থিত হয়েছিলেন আকাশ আম্বানি ও শ্লোক মেহতার বিয়ের অনুষ্ঠানে। আর সেখানে মিটে গেল সব মনোমালিন্য। খোশ গল্প করতে দেখা গেল বিধু বিনোদ চোপড়া ও রাজকুমার হিরানিকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত