মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার আয়কর বিবরণী ও স্থাবর-অস্থাবর সম্পদ এবং পরিবারের সদস্যদের সম্পদের হিসাব নেওয়া হয়।
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নিয়ে শত শত কোটি টাকা অবৈধভাবে লেনদেন, যন্ত্রপাতি আমদানির আড়ালে ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে পারভেজের বিরুদ্ধে।
