বেবি বাম্পের ছবি প্রকাশ করে বিদ্রূপের কবলে নায়িকা

আপডেট : ১২ মার্চ ২০১৯, ১০:০২ এএম

বলিউডের বেশ কয়েকটি হিট সিনেমার নায়িকা সামীরা রেড্ডি। সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি শেয়ার করে সম্প্রতি শিকার হলেন বিদ্রূপের।

২০১৩ সালে অভিনয় থেকে সাময়িক বিরতি নেন সামীরা। বিয়ে করেন ব্যবসায়ী অক্ষয় ভদ্রকে। ২০১৫ সালে ছেলের মা হন। এখন এ দম্পতি দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন।

বেবি বাম্পের ছবি শেয়ার করে সামীরা জানান, সন্তানকে সাহসী হওয়ার, হৃদয়বান হওয়ার বার্তা দিতে চান।

তবে ওই ছবিতে ট্রোলিংয়েরও শিকার হন তিনি। সামীরার আগের চেহারা কেমন ছিল, আর এখন কেমন চেহারা হয়েছে- তা নিয়ে অনেকে তির্যক মন্তব্য করেন। তবে এর প্রতিবাদও করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সামীরা বলেন, ‘‘আমি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করতে চাই। এত ট্রোলিং কোথা থেকে আসছে? সকলেই তো মায়ের শরীর থেকেই এসেছে। ফলে যারা ট্রোল করছেন, তাদের লজ্জা হওয়া উচিত। কারণ এটা তো প্রাকৃতিক পদ্ধতি। খুব সুন্দর এই পদ্ধতি।”

সঙ্গে যোগ করেন, “কারিনার মতো কেউ কেউ মা হওয়ার পরও সমান আকর্ষণীয়। আবার কেউ আমার মতো।’’

সমীরা শুধু নন, আজকাল যে কোনো ছুতোয় নায়িকারা ট্রোলিংয়ের শিকার হচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত